সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সালাম মূর্শেদী সেবা সংঘের উদ্যোগে গরীব কৃষকের ধান কর্তন | চ্যানেল খুলনা

সালাম মূর্শেদী সেবা সংঘের উদ্যোগে গরীব কৃষকের ধান কর্তন

মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা মহামারীতে অসহায় গরীব কৃষকদের বোরোধান কর্তন করার উদ্যোগ নিয়েছে খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সলাম মূর্শেদী এর নিজস্ব অর্থায়নে ও পৃষ্টপোষকতায় গঠিত সালাম মূর্শেদী সেবা সংঘ।গতকাল বারাকপুর ইউনিয়নের জনৈক কৃষক এর ধান কর্তনের মধ্য দিয়ে দিঘলিয়ায় এ বছরের কার্যক্রম শুরু হয়।মজুরের অভাবে যাতে আগত ঝড় ও বর্ষায় কৃষকদের ধানের ক্ষতি না হয় এজন্য মাননীয় প্রধান মন্ত্রী দলীয় নেতা কর্মীদের এই নির্দেষ প্রদান করেন। এরই ধারাবাহিকতায় গত বছরের ন্যায় এ বছরও সালাম মূর্শেদী সেবা সংঘ রুপসা,তেরখাদা ও দিঘলিয়ায় কৃষকদের ধান কর্তন করে দিচ্ছে।গতকাল চলমান কার্যক্রমে উপস্থিত থেকে ধান করতন করেছেন বারাকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী জাকির হোসেন,সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু,হাবিবুর রহমান তারেক,শেখ আনিসুর রহমান,শহিদুল ইসলাম চৌধুরী,শেখ রিয়াজ হোসেন,নিউটন শেখ,গাজী জিয়া,শেখ রাজিবুল ইসলাম,গাজী প্রিন্স,সাহাবুদ্দিন শেখ,পরাগ পারভেজ রুবেল,সৈয়দ মাসুম,আলামীন শেখ,নিয়ামুল রাব্বি সহ সালাম মূর্শেদী সেবা সংঘের সদস্য বৃন্দ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।