সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সাবেক সংসদ সদস্য মিজানের বিরুদ্ধে মামলা অনুমোদন | চ্যানেল খুলনা

সাবেক সংসদ সদস্য মিজানের বিরুদ্ধে মামলা অনুমোদন

চ্যানেল খুলনা ডেস্কঃ অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশন বৈঠকে ওই মামলার অনুমোদন দেয়া হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, অনুমোদনকৃত মামলায় তার বিরুদ্ধে দুদক আইন ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি অনুমোদন দেয়া হয়েছে। শিগগিরই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
উক্ত অভিযোগে ২০১৮ সালের ১৬ এপ্রিল সংস্থাটির পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।
যদিও মিজানুর রহমান মিজান দাবি করেছেন, উড়ো চিঠির অভিযোগ আমলে নিয়ে দুদক তার বিরুদ্ধে তদন্তে নেমেছে। ২১ এপ্রিল এক সংবাদ সম্মেলনে মিজানুর রহমান বলেন, রাজধানীর গুলশান, বনানী ও বারিধারায় প্লট বা ফ্ল্যাট নেই। খুলনা শহরে আমার নামে বাড়ি ও জমি নেই। যা আছে তা হলো আমার পৈতৃক বাড়ি। অভিযোগে মিথ্যা। মাদকের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।
মিজানুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে খুলনা সিটি করপোরেশন ও অন্যান্য সরকারি অফিসের ঠিকাদারি নিজ পরিবারের সদস্যদের নামে নেয়ার অভিযোগ আছে। নামমাত্র কাজ করে টাকা আত্মসাৎ ও মাদকের ব্যবসা করে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও আছে তার বিরুদ্ধে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।