সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে আবারও আগুন দিলো বিক্ষুব্ধ লোকজন | চ্যানেল খুলনা

সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে আবারও আগুন দিলো বিক্ষুব্ধ লোকজন

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের পোড়া বাসায় আবারও আগুন দিয়েছেন বিক্ষুব্ধ লোকজন।

বুধবার বিকেলের দিকে লক্ষ্মীপুর শহরের উত্তর তেহমনী এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন পাঁচতলা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন থেকে বাড়িটি পরিত্যক্ত ছিল।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে বিক্ষুব্ধ লোকজন উত্তর তেহমনী এলাকায় জড়ো হয়ে সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরীর ওই পরিত্যক্ত বাড়ির নিচতলার অংশে আগুন দেয়।

মেহেদী হাসান নামে স্থানীয় এক যুবক বলেন, স্বৈরাচার ও তাদের দোসররা যেখানে আছে, সেই সব বাড়িঘর ধ্বংস করা হবে। তারা যদি আবার ফিরে আসে, আমরা তাদের প্রতিহত করব। কাউকে ফিরে আসার সুযোগ দেওয়া হবে না।

জানা যায়, ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন পাঁচতলা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন থেকে বাড়িটি পরিত্যক্ত ছিল। এরপর আরেক দফা পোড়ানো হয় বাড়িটি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দেওয়ায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ বলেন, সাবেক সংসদ সদস্যের বাড়িটি ৪ আগস্টে পোড়ানো হয়েছিল ফলে বাড়ির অবকাঠামোর অধিকাংশই ক্ষতিগ্রস্ত। আজ আবার সেখানে আগুন ধরানো হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত শুরু করেছি।

তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে তদন্ত ও জড়িতদের শনাক্তে কাজ করছে। ইতোমধ্যে সিসি টিভির ফুটেজ যাচাই করে জড়িতদের শনাক্তের কাজ শুরু করা হয়েছে। এছাড়া প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী আরও সাক্ষ্য সংগ্রহ করা হচ্ছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

স্কুলের খাবার খেয়ে ৫০ শিক্ষার্থী অসুস্থ

মহাসড়কের পাশে পড়ে ছিল নিখোঁজ কাস্টমস কর্মকর্তার মরদেহ

মাটির নিচে সুড়ঙ্গে মাদক আসর, আছে বিছানা-সিঁড়িসহ গোপন আস্তানা

দলবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪

কঙ্কাল চুরির আতঙ্কে কিশোরের কবর পাহারায় পরিবার

নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।