সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন বিশ্বসেরা রিবাকিনা | চ্যানেল খুলনা

সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন বিশ্বসেরা রিবাকিনা

ইউএস ওপেনের ফাইনালে আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছেন এলেনা রিবাকিনা। ৬-৪, ৫-৭, ৬-২ গেমের জয়ে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন কাজাখস্তানের এই তারকা। একই সঙ্গে সাবালেঙ্কাকে সরিয়ে বিশ্বের এক নম্বর খেলোয়াড়ও হয়েছেন তিনি।

এই হারে ইউএস ওপেনে সাবালেঙ্কার টানা তৃতীয় শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে গেছে। ফ্লাশিং মিডোজে আগের ২০ ম্যাচে অপরাজিত থাকা বেলারুশের এই তারকা এবার ফাইনালেই থামলেন।

রিবাকিনার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা অবশ্য আগেই নিশ্চিত হয়েছিল। সেমিফাইনালে ওঠার পরই সাবালেঙ্কাকে টপকে এক নম্বরে ওঠার সমীকরণ তৈরি করেছিলেন তিনি। ফাইনালের জয় সেই অর্জনকে আরও স্মরণীয় করে তুলেছে।

এর আগে ২০২২ সালে উইম্বলডন ও চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন রিবাকিনা। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও তার প্রতিপক্ষ ছিলেন সাবালেঙ্কা। রিবাকিনার খেলা চারটি গ্র্যান্ড স্লাম ফাইনালের তিনটিতেই প্রতিপক্ষ ছিলেন সাবালেঙ্কা। এর মধ্যে দুটিতে জিতেছেন রিবাকিনা, আর ২০২৩ অস্ট্রেলিয়ান ওপেনে হেরেছিলেন।

ফ্লাশিং মিডোজে শুরু থেকেই দাপট দেখান রিবাকিনা। গভীর গ্রাউন্ডস্ট্রোকে সাবালেঙ্কাকে বেসলাইনের পেছনে ঠেলে দিতে থাকেন তিনি। চাপে পড়ে সাবালেঙ্কা ডাবল ফল্ট করলে প্রথম সেটে ব্রেকের সুযোগ তৈরি হয়। শেষ পর্যন্ত ৬-৪ গেমে সেটটি জিতে নেন রিবাকিনা।

দ্বিতীয় সেটে অবশ্য ঘুরে দাঁড়ান সাবালেঙ্কা। নিজের সার্ভিসে ধারাবাহিকতা ধরে রেখে ৫-৪ গেমে এগিয়ে যান তিনি। এরপর রিবাকিনার সার্ভিসে প্রথম ব্রেক পয়েন্ট পান সাবালেঙ্কা। শুরুতে সুযোগ নষ্ট করলেও শেষ পর্যন্ত সার্ভিস ভেঙে ৭-৫ গেমে সেট

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ জয়

ব্যালন ডি’অরে ষষ্ঠ মেক্সিকান কুইনোনেস

খুলনায় প্রীতি ফুটবল ম্যাচে জয়ী টিম রূপালী বাংলাদেশ

‘মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে সন্দেহ থাকলে সে ফুটবল বোঝে না’

ব্যালন ডি’অরের লড়াইয়ে ফিরলেন মেসি, নেই রোনালদো

মেসিকে সম্মান জানাতে ফুটবল ম্যাচে ‘১০ মিনিটে’ থামবে খেলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।