সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাধারণ মানুষকে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান ইরানের প্রেসিডেন্টের | চ্যানেল খুলনা

সাধারণ মানুষকে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান ইরানের প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে সাধারণ মানুষকে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গতকাল শনিবার (২৫ এপ্রিল) তিনি বলেন, এ মুহূর্তে তাদের বিদ্যুতের কোনো সমস্যা নেই। কিন্তু অবরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল সাধারণ মানুষের মধ্যে ‘অস্বস্তি’ সৃষ্টির চেষ্টা করছে । সরকারি টিভিতে প্রচারিত এক বক্তব্যে তাকে বলতে শোনা গেছে, “আমি আমাদের প্রিয় জনগণকে আহ্বান জানাচ্ছি, একটি সাধারণ অনুরোধ, এ মুহূর্তে বিদ্যুৎ কম ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয় করুন।” “আপাতত আপনাদের কোনো ত্যাগ স্বীকার করতে বলছি না আমরা। কিন্তু আমাদের বিদ্যুৎ খরচের বিষয়টি নিয়ন্ত্রণ করতে হবে। বাড়িতে ১০টি বাতির বদলে দুটি বাতি জ্বালালে, এতে কি সমস্যা হবে?”

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গত কয়েকদিন রাজধানী তেহরানে কোনো লোডশেডিংয়ের ঘটনা ঘটেনি।পেজেশকিয়ান তার বক্তব্যে আরও বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালাতে চায়। বর্তমানে মানুষের মধ্যে যে স্বস্তি আছে সেটিকে তারা অস্বস্তিতে পরিণত করতে চায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে হুমকি দেন, ইরান যদি তাদের শর্ত অনুযায়ী চুক্তি না করে তাহলে দেশটির সব বিদ্যুৎকেন্দ্র ও ব্রিজ ধ্বংস করে দেওয়া হবে। বর্তমান যুদ্ধ শুরু হওয়ার আগে অবশ্য ইরানে লোডশেডিং হতো। বিশেষ করে শীতকাল এবং গ্রীষ্মকালে এটির মাত্রা বাড়ত। আন্তর্জাতিক শক্তি সংস্থার তথ্য অনুযায়ী, ইরান তাদের পাঁচভাগের চারভাগ বিদ্যুৎ উৎপাদন করে প্রাকৃতিক গ্যাস থেকে। দেশটিতে বিপুল পরিমাণ গ্যাস রয়েছে। এছাড়া পুরোনো কেন্দ্রগুলোতে মাজউত নামে একটি তেল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়।

সূত্র: এএফপি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

মোদী: ‘বিপথগামী বাচ্চারা’ আমাকে গালি দিয়েছে, তবু ওদের ক্ষমা করে দিচ্ছি

শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধানের মৃত্যুদণ্ড

সাবেক পর্নো তারকা এবার কলম্বিয়ার সিনেটর

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

বন্দিদের কাছে মাদক পৌঁছাতে গিয়ে ধরা পড়ল বিড়াল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।