সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরা সদর হাসপাতালে করোনা ভ্যাকসিন প্রদান শুরু আজ | চ্যানেল খুলনা

সাতক্ষীরা সদর হাসপাতালে করোনা ভ্যাকসিন প্রদান শুরু আজ

সারা দেশের ন্যায় সাতক্ষীরা সদর হাসপাতালের একটি বুথে আজ রোববার থেকে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হচ্ছে। বেলা ১১টার দিকে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন করবেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃ হুসেইন সাফায়েত বলেন, জেলায় করোনা ভ্যাকসিন গ্রহণের জন্য শনিবার রাত পৌনে ১১টা পর্যন্ত প্রায় ১৩শ’ জন ব্যক্তি তাদরে নাম রেজিস্ট্রেশন করেছেন। প্রথম দিন সদর হাসপাতালের একটি বুথে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করা হবে। একটি বুথে দুইজন ভ্যাকসিনেটরের সাথে চার জন স্বেচ্চাসেবী দায়িত্ব পালন করবেন। পরিস্থিতি বুঝে বুথ আরো বাড়ানো হবে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আমরা সদর হাসপাতালের একটি বুথের সাথে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালেও একটি বুথ প্রস্তুত রেখেছি। ভ্যাকসিন দেয়ার জন্য লোক সংখ্যা বেশি হলে বুথ আরো বাড়িয়ে দেয়া হবে। জেলায় আমরা সর্বোচ্চ ৮টি বুথ স্থাপন করতে পারবো।

জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল প্রথমে করোনা ভ্যাকসিন নিবেন। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত থাকবেন। জেলা জন্য এপর্যন্ত ৩০ হাজার ডোজ ভ্যাকসিন পাওয়া গেছে বলে তিনি জানান।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।