সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃত্বে আগের দুইজনই | চ্যানেল খুলনা

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃত্বে আগের দুইজনই

চ্যানেল খুলনা ডেস্কঃকোনো পরিবর্তন হয়নি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শীর্ষ দুই পদের। আবারও জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন মুনসুর আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. নজরুল ইসলাম। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য।

সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা সভায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

এছাড়া অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল-মাহমুদ স্বপনসহ আরও অনেকে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।