সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের রাষ্ট্রীয় মর্যদায় দাফন | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের রাষ্ট্রীয় মর্যদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন হয়েছে। তিনি উপজেলার আস্কারপুর গ্রামের মৃত নজিমুদ্দীন গাজির পুত্র। গত সোমবার ভোর রাতে বার্ধক্য জনিত কারনে নিজ বাসভবনে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার বয়ষ হয়েছিল ৭৯ বছর। তিনি ২ পুত্র ও ৫ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বেলা ১১ টায় দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীর নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভুমি ) এস.এম. তারেক সুলতানের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার অনার প্রদান হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ উপ-নির্বাচনের প্রার্থী আলহাজ্ব মুজিবর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, ইউপি সদস্য মিজানুর রহমান প্রমুখ। জানাজা শেষে বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদকে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।