সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় বাস খাদে পড়ে নিহত ২ আহত ৩ | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় বাস খাদে পড়ে নিহত ২ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার ভৈরবনগরে চলন্ত বাস উল্টে পানিতে ডুবে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত ৩ জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাসটি কয়েকজন যাত্রী নিয়ে খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে আসছিল। এসময় বিপরীতমুখী একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে বাসটি সড়কের খাদে মৎস্য ঘেরের পানিতে পড়ে উল্টে যায়।

নিহত একজন সাতক্ষীরা শ্যামনগর উপজেলার রামপদ মন্ডল। অন্যজনের নাম পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে ফায়ারসার্ভিস এর সদস্যরা।

পাটকেলঘাটা থানার উপপরিদর্শক শাহীন হোসেন জানান, আহত ৩ জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি (খুলনা মেট্রো-জ- ০০-০৪-০০৬৯) উদ্ধার করা হয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।