সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

সেলিম হায়দার:: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ১৩তম “বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০” এর শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে।শুভ উদ্বোধন করেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি।

বুধবার(১১ মার্চ) সকাল সাড়ে ১১ টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মুনসুর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন ও বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম
মোজাম্মেল হক এমপি।

প্রধান অতিথি মোজাম্মেল হক এমপি বলেন,মুজিব শতবর্ষ হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।আর সেই বঙ্গবন্ধু না হলে বাংলাদেশর মতো স্বাধীন দেশের জন্ম হতো না।মুজিব আদর্শে সকলকে অনুপ্রানিত হতে হবে।তাহলে জীবিত মুজিবের চেয়ে মৃত্যু মুজিব অনেক বেশী শক্তিশালী হবে। তিনি আরো বলেন,সকল ভেদাভেদ ভুলে মুজিব শতবর্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সকল
পর্যায়ের নেতাকর্মীকে একতাবদ্ধভাবে থাকতে হবে। টুর্নামেন্টটির উদ্বোধনীর আগে অতিথিরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা
উত্তোলন,শান্তিরপ্রতিক পায়রা ও ব্যানার ফ্যাস্টুন বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো.নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী এড. স ম রেজাউল করিম এমপি,সাতক্ষীরা-০১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ,সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল,জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,ভোরের পাতা সম্পাদক ড.কাজী ইরতেজা হাসান জজ,জাতীয় ক্রিকেটার মো. রুবেল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.আসাদুজ্জামান বাবু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন,সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আফজান হোসেন,সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব কুমার বসু,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আবুল খায়ের সরদার,সাধারণ সম্পাদক মো.শাহাজান আলী প্রমুখসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
তার আগে, সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে হেলিকপ্টার থেকে নেমে সরাসরি সার্কিট হাউজে যান।সেখানে জেলা আওয়ামী লীগের সাথে জরুরি সভা করেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।