সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় জেলা বিএনপির কমিটি ঘোষণা | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় জেলা বিএনপির কমিটি ঘোষণা

চ্যানেল খুলনা ডেস্কঃসাতক্ষীরা জেলা বিএনপির ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীকে আহ্বায়ক ও আব্দুল আলিমকে সদস্য সচিব করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক যথাক্রমে কামরুল ইসলাম ফারুক, আব্দুর রউফ, তারিকুল হাসান, হাবিবুর রহমান হাবিব, মোদাচ্ছেরুল হক হুদা ও মৃণাল কান্তি রায় এবং নির্বাহী সদস্য যথাক্রমে রহমত উল্লাহ পলাশ, অ্যাডভোকেট আব্দুল মজিদ, অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন, মহিউদ্দিন সিদ্দিকী, অধ্যাপক বজলুর রহমান, অ্যাডভোকেট বরুণ কুমার বিশ্বাস, শের আলী, তাসকিন আহমেদ চিশতি, আবুল হাসান হাদী, মাসুম বিল্লাহ শাহীন, অধ্যাপক মোশারফ হোসেন, আশরাফ হোসেন, শেখ সিরাজুল ইসলাম, মাস্টার আব্দুল ওয়াহেদ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, রুহুল কুদ্দুস, গোলাম ফারুক বাবু, আখতারুল আলম, আশিক এলাহী মুন্না, আইনাল হোসেন নান্টা, অধ্যাপক শফিকুল ইসলাম, মজিবর রহমান, কামরুল ইসলাম, শরিফুজ্জামান তুহিন, আব্দুর রকিব, মাসুদুল আলম ও আব্দুল মজিদ।

সাতক্ষীরা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার বিষয়টি এই কমিটির নবাগত যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব নিশ্চিত করেছেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।