সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সাকিব-মুস্তাফিজকে রেখে ওয়ানডে দল ঘোষণা | চ্যানেল খুলনা

সাকিব-মুস্তাফিজকে রেখে ওয়ানডে দল ঘোষণা

সাকিব-মুস্তাফিজকে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার (২০ মে) দুপুরে এ দল ঘোষণা করে বিসিবি।
১৫ সদস্যের ওয়ানডে দলে নতুন মুখ শরিফুল ইসলাম, বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত।

২২শে মে থেকে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজ খেলতে শীলঙ্কান ক্রিকেট দল এখন ঢাকায়। ২১শে মে নিজেদের মধ্যের দুই দলে ভাগ হয়ে সাভারের বিকেএসপিতে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা দল। এর পর মিরপুরে ২২, ২৫ ও ২৮শে মে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে দিবারাত্রির তিন ম্যাচের ভেন্যুই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। সুপার লিগের প্রতিটি ম্যাচের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট। সিরিজ শেষে আগামী ২৯ মে ঢাকা ছাড়বে লঙ্কান দল।
বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

চেলসির চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নে ম্যানইউর ধাক্কা, রেলিগেশনে টটেনহাম

তিন ম্যাচ আগেই ছিটকে গেল রিশাদদের দল

ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নামার শঙ্কায় হামজার লিস্টার!

বাংলাদেশে খেলার অভিজ্ঞতার ফায়দা লুটেছেন ফক্সক্রফট

বিসিবিতে যুক্ত হয়ে তামিমকে নিয়ে যা বললেন মাশরুর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।