সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাংবাদিক রোজিনা ইসলামে'র মুক্তির দাবীতে মাগুরায় মানববন্ধন করেছে প্রথম আলো বন্ধুসভা | চ্যানেল খুলনা

সাংবাদিক রোজিনা ইসলামে’র মুক্তির দাবীতে মাগুরায় মানববন্ধন করেছে প্রথম আলো বন্ধুসভা

প্রথম আলো পত্রিকার জোষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রনালয়ে আটকে রেখে নির্যাতন ও হয়রানি মূলক মামলা দিয়ে কারাগারে প্রেরণ করার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রথম আলো বন্ধু সভা মাগুরা।

বুধবার সকালে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, মাগুরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ শামীম আহম্মেদ খাঁন, প্রথম আলোর জেলা প্রতিনিধি কাজী আশিক রহমান শশী, জেলা মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগম, প্রকৌশলী শম্পা বসু।

এ সময় বক্তারা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবীকরে বলেন, স্বাস্থ্য খাতে অনিয়ম দূর্নীতি চরম পর্যায়ে পৌছেছে যার বহিঃপ্রকাশ দেশের মানুষ দেখতে পাচ্ছে। অবিলম্বে সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে। এবং সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।