সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সাংবাদিকতার কার্ড ঝুলিয়ে ১৫ কেজি গাঁজা নেয়ার সময় আটক দুই নারী | চ্যানেল খুলনা

সাংবাদিকতার কার্ড ঝুলিয়ে ১৫ কেজি গাঁজা নেয়ার সময় আটক দুই নারী

ফরিদপুরের ভাঙ্গায় সাংবাদিকের কার্ড ঝুলিয়ে যাওয়ার সময় ১৫ কেজি গাঁজাসহ ২ নারীকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। আটকদের মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, বরিশাল বেতাগী থানার বেতাগী গ্রামের আসিফ মল্লিকের স্ত্রী সামিয়া বেগম ও বাগেরহাটের কচুয়া থানার মো. সোহাগের স্ত্রী মারিয়া বেগম।

জানা যায়, ওই ২ নারী গলায় দৈনিক সরেজমিন ও চ্যানেল এস টিভির কার্ড ঝুলিয়ে মাদক নিয়ে যাওয়ার পথে পুলিশের চেকপোস্টে আটক হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান।

মোকছেদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঢাকা থেকে মাদকের চালান ভাঙ্গায় ঢুকবে। এজন্য সন্ধ্যার পর থেকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পুলিশের একটি চেকপোস্ট বসানো হয়। পরে রাত ৯টার দিকে সাদা একটি মাইক্রোবাস থামানোর জন্য সংকেত দিলে গাড়িটি পুলিশের চেকপোস্ট অতিক্রম করে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ তাদের ধাওয়া করে ভাঙ্গার মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করে। এসময় গাড়ির চালক পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ৬ প্যাকেট থেকে ১৫ কেজি গাজা, ৩টি মোবাইল জব্দ করা হয়।”

মোকছেদুর রহমান আরও বলেন, “গাড়িটি তল্লাশির সময় আটক দুই নারী পুলিশের কাছে নিজেদের সাংবাদিক পরিচয় দেন। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ভুয়া সাংবাদিক স্বীকার করে। তারা ঢাকার সাইনবোর্ড থেকে ১৫ কেজি গাঁজা নিয়ে ভাঙ্গায় নিয়ে যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।”

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

হয়তো শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন আহমদ

ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২৫, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামায়াত আমির: রেজাউল করিম

ইসলামের নামে ‘মিথ্যাচার’ করছে জামায়াত: চরমোনাই পীর

‘আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’

নির্বাচিত হলে আমাকে জিজ্ঞেস না করে পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না: জামায়াত প্রার্থী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।