সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সস্ত্রীক করোনায় আক্রান্ত রসিক মেয়র | চ্যানেল খুলনা

সস্ত্রীক করোনায় আক্রান্ত রসিক মেয়র

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান এবং তার স্ত্রী জেলি রহমান।

সোমবার (৩ আগস্ট) রাতে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য শাখার প্রধান আব্দুর কাইয়ুম জানান, শনিবার (১ আগস্ট) নগরীর বাবুখাঁয় স্থানীয় এক ব্যক্তির জানাজার নামাজে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মেয়র। পরে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। করোনা আক্রান্ত হয়েছেন ধারণা করে ওইদিন সন্ধ্যায় মেয়র ও তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সোমবার রাতে তাদের করোনা আক্রান্তের বিষয়টি রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে নিশ্চিত করা হয়েছে।

বর্তমানে মেয়র ও তার স্ত্রী নগরীর খামার মোড় এলাকার নিজ বাড়িতে আইসোলেশনে আছেন বলে জানান তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।