সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সরকার খালেদা জিয়ার সুচিকিৎসা চায় না : গয়েশ্বর | চ্যানেল খুলনা

খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ

সরকার খালেদা জিয়ার সুচিকিৎসা চায় না : গয়েশ্বর

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গযেশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার খালেদা জিয়ার মৃত্যু না হওয়া পর্যন্ত মুক্তি দেবে না। সরকার তাঁর সুচিকিৎসা চায় না। শেখ হাসিনার পদত্যাগ, না হয় খালেদা জিয়া সুচিকিৎসা- বিএনপির সামনে এই দুইয়ের মাঝামাঝি কোন কথা নাই। তাই সরকার কোনটি করবে, তাদের ভাবতে হবে। পদত্যাগ নয়, খালেদার মুক্তি। শত চেষ্টা করেও আমরা খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসার জন্য পাঠাতে পারবো না। শেখ হাসিনা তাঁর (খালেদা জিয়া) মৃত্যু না হলে মুক্তি দেবেনা। কিন্তু জণগন ঐক্যবদ্ধ হলেও শেখ হাসিনা মার্কা সরকার ক্ষমতায় থাকতে পারবে না।
বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে বিভিন্ন মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপি নেতা গয়েশ্বর রায় আরও বলেন, আর কোনদিন সরকারের মন্ত্রী, এমপি, ডাক্তার বেয়াদবী করা দু:শাহস করবেন। হয় মুক্তি দেবেন, নয় বলবেন তাঁর মৃত্যুর আগ পর্যন্ত সরকার তাকে ছাড়বে না।

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সুচিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর অনুমতির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকালে মহানগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে খুলনা জেলা ও মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে। দীর্ঘদিন পর এই সমাবেশে খুলনার বিএনপির সকল গ্রুপ অংশগ্রহণ করে।
দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু’র সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই চন্দ্র রায় ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য মশিউর রহমান।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার প্রস্তুতি এনসিপির

রাষ্ট্রপতি জাতিকে মিথ্যা তথ্য দিয়েছেন : জামায়াত আমির

ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন

বাংলাদেশকে বহু ভাষা ও সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই: নাহিদ ইসলাম

১১ দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।