সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সরকারি স্কুলের গাছ কেটে বাড়িতে নিলেন বিএনপি নেতা | চ্যানেল খুলনা

সরকারি স্কুলের গাছ কেটে বাড়িতে নিলেন বিএনপি নেতা

নেত্রকোনার আটপাড়া উপজেলায় স্কুলের সরকারি গাছ কেটে নিজের বাড়িতে নেওয়ার অভিযোগ উঠেছে হুমায়ুন কবির নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। গতকাল শনিবার (২৮ জুন) সন্ধ্যায় উপজেলার শাহানা আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি রেইনট্রিগাছ কেটে বাড়িতে নেন ওই বিএনপি নেতা।

হুমায়ুন কবির উপজেলার বানিয়াজান ইউনিয়ন বিএনপির সভাপতি।

রোববার (২৯ জুন) সরেজমিন দেখা যায়, বিদ্যালয়ের পাশের একটি রেইনট্রিগাছটির কাটা গুঁড়ির অংশ রয়ে গেছে। স্থানীয়রা জানান, উপজেলার বানিয়াজান ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির ওই গাছটি কেটে নিয়ে গেছেন। ঘটনার সময় স্কুল বন্ধ থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে কেউ জানতে পারেননি।

স্কুলের প্রধান শিক্ষক ইকবাল বাহার খান বলেন, ‘শনিবার স্কুল বন্ধ থাকায় বিষয়টি আমার জানা ছিল না। পরে সন্ধ্যায় স্থানীয়রা আমাকে জানালে আমি তা সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে অবহিত করি।’

এদিকে বিএনপি নেতা হুমায়ুন কবির গাছ কেটে বাড়ি নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘গাছটির কারণে স্কুলে সমস্যা হচ্ছিল, তাই আমি গাছটি কেটে বাড়িতে নিয়ে এসেছি। এখন বুঝতে পারছি এটা ভুল হয়েছে।’

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মাসুম চৌধুরী বলেন, ‘বিষয়টি আপনার কাছে শুনলাম। খোঁজ নিয়ে দেখছি। যদি কেউ অন্যায় করে থাকে, তার দায় দল নেবে না।’

এ প্রসঙ্গে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। সরকারি সম্পদ কাটা অপরাধ। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সূত্র : আজকের পত্রিকা

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।