সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সরকারি খরচে আইন সহায়তা প্রদানে শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা | চ্যানেল খুলনা

সরকারি খরচে আইন সহায়তা প্রদানে শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা

খুলনার কয়রা উপজেলায় সরকারি খরচে আইন সহায়তা দিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতার ব্যবস্থা করেছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। সোমবার সকাল ১০ টায় উপজেলা সদরের সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের ২ টি পক্ষ সামাজিক দুরত্ব বজায় রেখে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। এসময় উক্ত প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস উপস্থিত থেকে প্রতিযোগিনীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ইউএসএআইডির প্রমোটিং পিস এ্যান্ড জার্টিস এ্যাকটিভিটির অর্থায়নে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছেন। উল্লেখ্য খুলনা জেলা লিগ্যাল এইড কমিটি এবং বেসরকারি সংস্থা রুপান্তর উক্ত প্রতিযোগিতার আয়োজক হিসেবে কাজ করছেন। উক্ত বিতর্ক প্রতিযোগিতার বিষয় বস্তু সরকারি খরচে সমাজের ঘৃর্নিত কাজগুলির বিরুদ্ধে প্রতিবাদ করতে আইনগত সহায়তা সম্পার্কে ছাত্রছাত্রীদের মাঝে প্রচার করা। এ বিষয় সংশ্লিষ্ট কতৃপক্ষ জানায় সরকারি আইনি সহায়তায় কার্যক্রমে মানুষকে সচেতনতাই যথেষ্ট এবং সরকারি খরচে আইনের সহায়তা প্রদানের বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতনতা বৃদ্ধি করতে শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের আয়োজন করা হচ্ছে। উক্ত অনুষ্ঠানে সভাপত্বি করেন প্রধান শিক্ষক খায়রুল আলম। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কয়রা প্রেস ক্লাবের সভাপতি এসএম হারুন অর রশিদ, সাংবাদিক শাহজাহান সিরাজসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

দিঘলিয়ায় বন্দুক ও নগদ টাকাসহ যুবক আটক

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।