সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সমুদ্রে মাছ ধরতে গিয়ে রামপালের ইউপি সদস‍্যের হৃদযন্ত্রে আক্রান্তে মৃত‍্যু | চ্যানেল খুলনা

সমুদ্রে মাছ ধরতে গিয়ে রামপালের ইউপি সদস‍্যের হৃদযন্ত্রে আক্রান্তে মৃত‍্যু

 রামপালের পেড়িখালী ইউপি সদস্য মো. মহিতুর রহমান (৫০) হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে সুন্দরবনের পাশা খালী নামক স্থানে মৃত্যুবরণ করেছেন। তিনি সমুদ্রের আলোরকোল চরে  শুঁটকি পল্লিতে অবস্থান করছিলেন। জানা গেছে, পেড়িখালী ইউনিয়ন পরিষদের সদস্য মহিতুর রহমান প্রতি বছরের ন্যায় এ বছর ও শুটকি আহরণ মৌসুমে সুন্দরবনের আলোরকোল চরে যান মাছ আহরণ করতে। মঙ্গলবার রাতে তিনি অসুস্থ হলে বুধবার ভোরে তাকে চিকিৎসার জন্য ট্রলার যোগে মোংলায় আনা হচ্ছিল। পথে পাশা খালী ফরেষ্ট ক্যাম্পের কাছে এলে সকাল সাড়ে ৯ টায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরহুমের নিজ বাড়ীতে জানাযা নামাজের প্রস্তুতি চলছিল। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, পেড়িখালী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, প্রেসক্লাব রামপাল, পেড়িখালী পি,ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পেড়িখালী বাজারের ব্যবসায়ীবৃন্দ প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।