সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্দ্বীপে পারিবারিক বিরোধে ৬ বছরের শিশুকে হত্যার অভিযোগ | চ্যানেল খুলনা

সন্দ্বীপে পারিবারিক বিরোধে ৬ বছরের শিশুকে হত্যার অভিযোগ

চট্টগ্রামের সন্দ্বীপে পারিবারিক বিরোধের জেরে ৬ বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। বুধবার (১৭ সেপ্টেস্বর) সকাল ১১টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পেলিশ্যার বাজরে এ ঘটনা ঘটে।

নিহত শিশু আলী হোসেন স্থানীয় বাশারুল উলুম মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং মগধরা ইউনিয়নের আবু তাহেরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পারিবারিক বিরোধের জের ধরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার সময় শিশুটির ওপর হামলা চালায় প্রতিবেশী জাহাঙ্গীর আলম। এতে মাথায় গুরুতর আঘাত লেগে শিশুটির মুখ ও কান দিয়ে রক্ত বের হতে দেখা যায়।

তারা আরও জানায়, আহত অবস্থায় দ্রুত শিশুটিকে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে সন্দ্বীপ চ্যানেল পার হওয়ার সময়েই শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত জাহাঙ্গীরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম সফিকুল আলম চৌধুরী জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

তারাবির নামাজের ভিডিও প্রকাশ, মারধর করে কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

নাটোরে মাটির নিচে ট্যাংকিতে মিলল ১০ হাজার লিটার ডিজেল

তুরস্কে বাবা-ছেলেসহ তিন বাংলাদেশীর মৃত্যু

চট্টগ্রামে শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার, পালালেন আরোহী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।