সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সন্ত্রাসীদের হামলার শিকার দিতিকন্যা লামিয়া, চাইলেন সাহায্য | চ্যানেল খুলনা

সন্ত্রাসীদের হামলার শিকার দিতিকন্যা লামিয়া, চাইলেন সাহায্য

সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন ঢাকাই সিনেমার প্রয়াত অভিনেত্রী পারভীন সুলতানা দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া চৌধুরী। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও নিজ বাড়িতে সন্ত্রাসীদের হামলার শিকার হন তিনি। এসময় হামলাকারীরা তার গাড়ি ভাঙচুর করেছে ও পায়ে আঘাত করেছে।

হামলার পর ফেসবুক লাইভে এসে সাহায্য চাইতে দেখা যায় এই তারকা কন্যাকে।

তাৎক্ষণিক জানা গেছে, জমি সংক্রান্ত বিষয়ে লামিয়ার ওপর হামলা চালায় একদল সন্ত্রাসী। প্রায় ৩০-৪০ জন অবস্থান নেয় লামিয়ার বাড়িতে।

এ বিষয়ে লামিয়া বলেন, “জমি দখলের চেষ্টায় হামলা চালানো হয় আমার ওপরে। ওরা আমার পা ভেঙে দিয়েছে, কোনো রকম প্রাণ নিয়ে ঢাকায় ফিরছি।”

ঘটনার পরপরই কয়েকটি ফেসবুক স্ট্যাটাস দিতে দেখা যায় লামিয়াকে। যেখানে একটি স্ট্যাটাসে তিনি লেখেন, “আমার পা ভেঙে ফেলছে ওরা। হসপিটালে যাব, যেতে দেয় না। আমার গাড়িতে ইট মেরে ভেঙে ফেলছে। আমি হাঁটতে পারছি না।”

অপর একটি স্ট্যাটাসে লামিয়া লেখেন, “আমার পাশে কি কেউ নেই? আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নাই?”

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

ইরানে হামলার ভিডিওতে নিজের গান ব্যবহারে ক্ষুব্ধ কেটি পেরি

মুক্তির আগেই ৮০ কোটি টাকায় বিক্রি ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থার চেষ্টা, যা বললেন অভিনেত্রী

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

ককরোচদের আন্দোলনে সালমান খানের সমর্থন

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।