সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীকে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা | চ্যানেল খুলনা

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীকে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। বুধবার সন্ধ্যায় রাজধানীর সচিবালয়ে তাঁর কার্যালয়ে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এস এম জাহিদ হোসেন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও এস এম নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা, নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মো: মুন্সী মাহবুব আলম সোহাগ, কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক জন্মভূমির সম্পাদক মন্ডলীর সভাপতি আসিফ কবীর, কার্যনির্বাহী কমিটির সদস্য মোজাম্মেল হক হাওলাদার ও মোঃ শাহ আলম।

এ সময়ে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আল আজাদ মিলন, খুলনা শ্রম অধিদপ্তরের শ্রম পরিচালক (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান ও সাবেক ছাত্র নেতা সাউফুজ্জামান মুকুল।

প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে এই কমিটির নেতৃত্বে প্রেসক্লাব আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। –খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন নিউজ টোয়েন্টিফোরের উম্মে মারুফা

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।