সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শ্যামনগরে ৩০ লাখ টাকা ফেরত না দেওয়ায় চেয়ারম্যানের কারাদণ্ড | চ্যানেল খুলনা

শ্যামনগরে ৩০ লাখ টাকা ফেরত না দেওয়ায় চেয়ারম্যানের কারাদণ্ড

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিমকে এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সাতক্ষীরা জজ কোর্টের (সাব জজ-২) বিচারক ফারুক ইকবাল এ আদেশ দেন।

জানা গেছে, চেয়ারম্যান শেখ আব্দুর রহিম কৈখালী ইউনিয়নের ঈশ্বরীপুর গ্রামের মোহাম্মাদ আলী সরদারের ছেলে মিজানুর রহমানের কাছ থেকে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় চেকের মাধ্যমে ৩০ লাখ টাকা গ্রহণ করেন। পরে টাকা পরিশোধ না করায় মিজানুর রহমান চেয়ারম্যানের বিরুদ্ধে সাতক্ষীরা জজ আদালতে ৩৭৪/২০ নং মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে ঘটনা প্রমাণিত হওয়ায় বিচারক তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ টাকা পরিশোধের আদেশ দেন। তবে এ সময় চেয়ারম্যান আদালতে উপস্থিত ছিলেন না।
সাতক্ষীরা আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল লতিফ জানান, টাকা নিয়ে পরিশোধ না করায় শেখ আব্দুর রহিমকে এক বছরের কারাদণ্ড ও টাকা পরিশোধের আদেশ দিয়েছেন আদালত। আসামি বর্তমানে পলাতক রয়েছেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, আদালত থেকে এখনও চেয়ারম্যান আব্দুর রহিমের সাজাপ্রাপ্ত হওয়ার কোনো কাগজপত্র পাইনি। কাগজপত্র হাতে পাওয়া পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।