সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ ঘুরে গেলেন বাগেরহাটের প্রথম জেলা প্রশাসক | চ্যানেল খুলনা

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ ঘুরে গেলেন বাগেরহাটের প্রথম জেলা প্রশাসক

বাগেরহাট জেলার প্রথম জেলা প্রশাসক মোহাম্মদ রেজওয়ান উল হক ফকিরহাটের শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ পরিদর্শন করেছেন।

সোমবার (২২ মে) দুপুর ১২ টায় পরিদর্শনকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যক্ষ মাজাহারুল হান্নান তার সফরসঙ্গী ছিলেন।

বাগেরহাটের প্রথম জেলা প্রশাসক মোহাম্মদ রেজওয়ান উল হক চট্রগ্রাম ও মোংলা বন্দরের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)এর সাবেক পরীক্ষক ও রাজশাহী বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করেন।

সফরকালে তিনি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশের নিকট রূপা চৌধুরী লাইব্রেরির জন্য তাঁর লেখা বৃহত্তর খুলনার ইতিহাস, বিবর্তিত বাগেরহাট(একটি ঐতিহাসিক সমীক্ষা) এবং আমার মা রহিমা খাতুন নামক তিনটি বই প্রদান করেন। সফরকালে পরিদর্শন খাতায় মন্তব্য লিপীবদ্ধ করেন।

এসময় তিনি জানান, এ ইউনিয়নে তাঁর জন্ম। এখানে শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যা দেখে তিনি বিমহিত। তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধের উপর শিক্ষা দেওয়া জরুরি।

উল্লেখ্য মোহাম্মদ রেজওয়ান উল হকের পূর্বপুরুষদের নিবাস বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের শুভদিয়া গ্রামে

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।