সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শেখ হেলাল উদ্দীন এর মনোনয়নপত্র জমা দিলেন স্বপন দাশ | চ্যানেল খুলনা

শেখ হেলাল উদ্দীন এর মনোনয়নপত্র জমা দিলেন স্বপন দাশ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসন থেকে নির্বাচন করতে বর্তমান সংসদ সদস্য ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য শেখ হেলাল উদ্দীনের মনোনয়নপত্র জমা দিলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

বুধবার (২৯ নভেম্বর) দুপুর ১টায় ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া সিদ্দিকা সেতুর নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়ন দাখিল শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ বলেন, আমাদের প্রিয় নেতা শেখ হেলাল উদ্দীনের মনোনয়ন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে দাখিল করেছি। এখানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আগামী ৭ জানুয়ারিতে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দেয় সেইজন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

উল্লেখ্য, বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসন থেকে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য শেখ হেলাল উদ্দীন এমপি।

এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা এটিএম শামীম আহমেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।