সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শেখ তন্ময়’কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মোল্লাহাটে বিক্ষোভ মিছল ও প্রতিবাদ সভা | চ্যানেল খুলনা

শেখ তন্ময়’কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মোল্লাহাটে বিক্ষোভ মিছল ও প্রতিবাদ সভা

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : তারুণ্যের অহংকার জাতির পিতার দৌহিত্র বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ সারহান নাসের তন্ময়’কে নিয়ে জনৈক বিপ্লবের কটুক্তির প্রতিবাদে মোল্লাহাটে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। সোমবার বিকাল ৪ টায় উপজেলা ছাত্রলীগ কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এরপর বিশাল এক বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সবশেষে কটুক্তিকারী বিপ্লবের কুশপুত্তলিকা দাহ করা হয়। এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা, উপজেলা আ’লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মোঃ সেলিম রেজা, আ’লীগ নেতা অধ্যক্ষ এল জাকির হোসেন, আ’লীগ নেতা মোল্লা হাসী হায়দার, এস,এম, নাসির উদ্দিন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরী, আ’লীগ নেতা চৌধুরী আহসান হাবিব শামিম, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ ও প্রেসক্লাব মোল্লাহাট’র সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, যুবলীগ নেতা সন্দ্বীপ বিশ্বাস, সাজ্জাদ আল ইসলাম মঈন, আসাদ মোল্লা, কে এম রুবেল ও কল্লোল বিশ্বাস পলুসহ আ’লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।