সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শুক্রবার থেকে চলবে না বাসও | চ্যানেল খুলনা

শুক্রবার থেকে চলবে না বাসও

জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে ভাড়া সমন্বয় না হওয়া পর্যন্ত শুক্রবার থেকে বাসও চলবে না বলে জানিয়েছে সড়ক প‌রিবহন মালিক স‌মিতি।
বৃহস্প‌তিবার বিকেলে সড়ক প‌রিবহন মালিক স‌মিতির সভায় এ সিদ্ধান্ত হয়। সব মা‌লিক বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন। ত‌বে স‌মি‌তি ধর্মঘ‌টের আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়‌নি।

এ প্রসঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েতুল্লাহ সংবাদমাধ্যমকে বলেন, ধর্মঘটের সিদ্ধান্ত হয়নি। তবে কোনো মালিক বাস না চালালে তাকে বাধ্য করা হবে না। আবার কেউ চালালে তাকে বাধা দেওয়া হবে না।
এর আগে ২৪ ঘণ্টার মধ্যে জ্বালানি তেলের দাম না কমালে সারাদেশে পণ্য পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেয় ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি।
এরও আগে হঠাৎ করে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বেড়ে যাওয়ায় তেলের দাম ও ভাড়ার সমন্বয় দাবিতে শুক্রবার থেকে রাজশাহী বিভাগে কর্মবিরতির ডাক দেয় বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগির ঢাকা সফরের আগ্রহ

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ হবে : স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।