সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছাস পিরোজপুরের শিক্ষার্থীরা | চ্যানেল খুলনা

শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছাস পিরোজপুরের শিক্ষার্থীরা

পিরোজপুর প্রতিনিধি :: বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে লেখা পড়ায় আগ্রহী ও উদ্বুদ্ধ করনের লক্ষে এবং ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৫০ হাজার কলম ও খাতা বিতরন কর্মসূচী গ্রহন করেছে পিরোজপুর জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার সকালে করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়াতনে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকের নেতৃত্বে এদিন ছাত্রলীগের নেতা কর্মীরা এসব শিক্ষা উপকরন বিতরন করেছেন। অনিক জানান, পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের মাঝে আরও শিক্ষা উপকরনাদি বিতরনের কর্মসূচী রয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা শেখ হাসান মামুন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমেন মোর্শেদ শুভ্র, যুগ্ন সাধারণ সম্পাদক আহাদুজ্জামান অমি, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অভিরুজ্জামান অভিক, সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লা আল যোবায়ের, সদর উপজেলা ছাত্রলীগ ক্রীড়া সম্পাদক তাজয়ীদ দ্বীদ, সোহানখান, শাওন, রাকিব খান ও আসিক আব্দুল্লা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।