সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য : এমপি বাবু | চ্যানেল খুলনা

শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য : এমপি বাবু

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার মান বাড়বে শিক্ষকদের গুণে। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষকেরা জাতির বিবেক।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর কলেজ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালিনগর কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে এবং কলেজের অধ্যক্ষ দিবাকর মণ্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দেলুটি আ’লীগের সভাপতি নির্মল চন্দ্র মণ্ডল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রিপন কুমার মণ্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান ও কালিনগর কলেজের প্রতিষ্ঠাতা সমরেশ হালদার, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, আ’লীগ নেতা প্রভাষক মঈনুল ইসলাম, আবুল হোসেন গাজী, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, কেডি বাবু, দিজেন্দ্রনাথ মণ্ডল, বিদ্যুৎ কুমার বিশ্বাস, রাম টিকাদার, অঞ্জন মণ্ডল, মিনা রানী, দীপ্তি রানী, মশিউর রহমান, নাজমা কামাল, আব্দুল্লাহ আল মামুন, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, মাজহারুল ইসলাম মিথুন, মাসুদ, অহিদুর, রাকিব হোসেন প্রমুখ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

খুলনায় বন্ধুদের বিরোধে প্রাণ গেল সাব্বিরের, আহত ২

দালালের ফাঁদে না পড়ার আহ্বান, পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায়

দিঘলিয়ায় বন্দুক ও নগদ টাকাসহ যুবক আটক

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।