সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শাকিব-বুবলীর লিডার, পরিচালনায় তপু খান | চ্যানেল খুলনা

শাকিব-বুবলীর লিডার, পরিচালনায় তপু খান

মাঝে গুঞ্জন উঠেছিল ঢালিউড কিং শাকিব খান আর শবনম বুবলীর সম্পর্কটা আগের মতো নেই! বাতাসে ভেসে বেড়ায় আরও নানান খবর! সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আবারও নতুন সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন আলোচিত এই দুই তারকা।

দুজনকে নিয়ে আরটিভি নির্মাণ করতে যাচ্ছে তাদের নতুন সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’। এই সিনেমা দিয়ে বড় সিনেমা নির্মাণে অভিষেক ঘটতে যাচ্ছে তরুণ নাট্যনির্মাতা তপু খানের। এরইমধ্যে সবার সঙ্গে কথাও পাকা করে ফেলেছে আরটিভি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় আরটিভির বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সিনেমাটির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে আনুষ্ঠানিকভাবে এই সিনেমা এবং শিল্পী-নির্মাতাদের নাম ঘোষণা করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিনেমাটির প্রযোজক ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান, নায়ক শাকিব খান, নায়িকা শবনম বুবলী, পরিচালক তপু খানসহ সংশ্লিষ্টরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

এআই দিয়ে আপত্তিকর ভিডিও তৈরি ও ছড়ানো অপরাধ: মেহজাবীন

৬০ বছর বয়সে বাবা হওয়ার ইচ্ছা সালমান খানের

‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটের মৃত্যু, শোকে ভেঙে পড়লেন সহশিল্পীরা

নিউ ইয়র্কের রাতে পুরস্কার হাতে রাফী-তমা-মাহি-মিথিলার উদযাপন

অফ-শোল্ডার টপসে নতুন লুকে নজর কাড়লেন সাদিয়া আয়মান

‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’, ওমরাহ শেষে কেয়া পায়েল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।