সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শহীদ শেখ আবু নাসের স্মৃতি ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ | চ্যানেল খুলনা

শহীদ শেখ আবু নাসের স্মৃতি ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

ফকিরহাট প্রতিনিধি: ফকিরহাটে শহীদ শেখ আবু নাসের স্মৃতি ১৬দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকেল ৪টায় আট্টকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খুলনা খালিশপুরের কাশিপুর ক্রীড়া একাডেমি বনাম খুলনা পোর্ট সিটি অরিয়ার্স ক্লাব মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাটে নেমে কাশিপুর ক্রীড়া একাডেমি ৯ উইকেট হারিয়ে ১৭১ রান করে। তার জবাবে খুলনা পোর্ট সিটি অরিয়ার্স ক্লাব ৯ উইকেটে ১৭১ রান করে। ফলে উভয় দল যুগ্ম চ্যাম্পিয়ন নির্বাচিত হয়।খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বাগেরহাট-০২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান, সহকারি পুলিশ সুপার (সার্কেল) ছয়রুদ্দীন আহমদ, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন আট্টাকা স্কুলের সভাপতি মো: সাইফুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক অমিত রায় সহ অসংখ্য ক্রীকেটপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।