সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শরণখোলা বিএনপির সভাপতি কামালের দাফন সম্পন্ন | চ্যানেল খুলনা

শরণখোলা বিএনপির সভাপতি কামালের দাফন সম্পন্ন

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি কামাল হোসেন তালুকদারের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে জানাজা নামাজ শেষে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের
পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
শরণখোলা উপজেলা বিএনপির কামাল হোসেন তালুকদার থাইরয়েড ক্যান্সার, কিডনি সমস্যা এবং সর্বশেষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেন।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এসকেন্দার হোসেন, খান মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম পল্টু, মোজাফ্ফর রহমান আলম, জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশীদ, সাধারন সম্পাদক মো. সুজন মোল্ল, জেলা কৃষকদলের আহবায়ক আসাদুদ্দৌলা জুয়েল, জেলা যুবদলের সাবেক সভাপতি
মেহবুবুল হক কিশোর, উপজেলা বিএনপির সহসভাপতি ডা. শফিকুল ইসলাম বাবুল, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল, সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী ও সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পঞ্চায়েত, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এমএ রশিদ আকন, এম সাইফুল ইসলাম খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ মুক্তা, উপজেলা শ্রমিকলীগের
সভাপতি মেজবাহ উদ্দিন খোকন ও জেলা যুবলীগ নেতা আজমল হোসেন মুক্তা বক্তৃতা করেন। জানাজা নামাজে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নেয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।