সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শরণখোলায় ১৯টি হরিণের চামড়াসহ গ্রেফতার ২ | চ্যানেল খুলনা

শরণখোলায় ১৯টি হরিণের চামড়াসহ গ্রেফতার ২

বাগেরহাটের শরণখোলায় ১৯টি হরিণের চামড়াসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ জানুয়ারি) রাত পৌনে দুইটার দিকে শরণখোলা উপজেলার রায়েন্দা বাসস্টান্ড সংলগ্ন মনিরের ঘরের পাটাতন থেকে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম এই চামড়া উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের মোঃ মতিন ওরফে মতি কাজীর ছেলে মোঃ ইলিয়াস হাওলাদার (৩৫)এবং বাগেরহাট সদর উপজেলার ভদ্রপাড়া গ্রামের মোঃ মোশারেফ শেখের ছেলে মোঃ মনিরুল ইসলাম শেখ (৪৮)। মনিরুল ইসলাম বর্তমানে শরণখোলা উপজেলার রায়েন্দা বাসস্টান্ড এলাকায় বসবাস করেন। তার বাসার পাটাতন থেকে এই চামড়া উদ্ধার করে পুলিশ।
শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা পুলিশের সম্মেলন কক্ষে প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় এসব তথ্য জানান। এসময়, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ ও মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা জানতে পারে মনিরের বাসায় হরিণের চামড়া বিক্রি হচ্ছে। গভীর রাতে গোয়েন্দা পুলিশের সদস্যরা মনিরের বাসায় অভিযান চালিয়ে মোঃ ইলিয়াস হাওলাদার ও মোঃ মনিরুল ইসলামকে আটক করে। এসময় অজ্ঞাতনামা আরও কয়েকজন পালিয়ে যায়। পরে মনিরুলের বাসার পাটাতন তল্যাসি করে দুইটি ব্যাগ থেকে ১৯টি চামড়া উদ্ধার করে পুলিশ সদস্যরা।মামলা দায়ের পূর্বক চামড়া ও আটককৃত পাচারকারিদের আদালতে সোপর্দ করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।