সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শরণখোলায় লকডাউনে দুই শতাধিক গাড়ির চাবি জব্দ, দোকানিকে জরিমানা | চ্যানেল খুলনা

শরণখোলায় লকডাউনে দুই শতাধিক গাড়ির চাবি জব্দ, দোকানিকে জরিমানা

বাগেরহাটের শরণখোলায় ৭ দিনের সর্বাত্বক লকডাউন শুরু হয়েছে। চলোমান করোনা পরিস্থিতি মোকাবেলায় ২৪ জুন সকাল থেকে বাগেরহাট জেলার সব কটি উপজেলায় একযোগে লকডাউনের ঘোষনা করা হয়। লকডাউনের প্রথম দিনে প্রশাসন কিছুটা ছাড় দিলেও আগামী কাল থেকে তারা হার্ড লাইনে থাকবেন। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহীন দুই শতাধিত ছোট যান-বাহনের চাবী জব্দ করেছেন।
লকডাউনে শরণখোলায় স্থানীয় ও দুরপাল্লার বাস চলাচলা বন্ধ থাকলেও মানুষ বিকল্প ভাবে ভ্যান,মটর সাইকেল ও ইজিবাইকে চলাচল করছে। মাস্ক ছাড়াই অপ্রয়োজনে মানুষ ঘোরাফিরা করছে হাট- বাজারে। পরিপুর্নভাবে কেহই মাস্ক ব্যবহার করছেনা। কেউ কেউ নিষিদ্ধ ঘোষিত দোকানও খোলা রাখছে।
ওদিকে পুলিশ উপজেলা সদরসহ বিভিন্ন বাজারের মোড়ে বেড়িকেট বসিয়ে মানুষের চলাচল নিয়ন্ত্রনের চেষ্টা করছে। কেউ

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন জানান, লকডাউন কার্যকরী করতে তিনি মাঠে রয়েছেন। ইতোমধ্যে তিনি দুই শতাধিক মটরসাইকেল, অটোভ্যান ও ইজিবাইকের চাবি জব্দ করেছেন। দোকান খুলে রাখার দায়ে তিনজনকে ছয় হাজার টাকা জরিমানা করেছেন। করোনা নীতি উপেক্ষাকারীদের কাউকে ছাড় দেয়া হচ্ছেনা।
উল্লেখ্য, শরণখোলায় গত ২৩ দিনে ১৯৮ জনের কোভিট -১৯ টেস্টে ৬১ জনের করোনা শনাক্ত হয়। করোনা পরিস্থিতির দ্বিতীয় ধাপে এখানে ৩ জন করোনা রুগীর মৃত্যু হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।