সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শরণখোলায় বালতির পানিতে পড়ে এক শিশুর মৃত্যু | চ্যানেল খুলনা

শরণখোলায় বালতির পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

শরণখোলায় রান্না ঘরের বালতির পানিতে পরে সাফওয়ান নামে ১৫ মাসের এক শিশু মারা গেছে।
আজ রবিবার সকাল ১০ টার দিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ী গ্রামের নানা একে এম ইসাহাক আলীর বাড়িতে এই মর্মান্তি ঘটনা ঘটে।
শিশুর মামা ইব্রাহীম হোসেন জানান, ১১-১৩দিন আগে তার বোন আয়শা বেগম দুই ভাগ্নেকে নিয়ে তাদের বাড়ি বেড়াতে আসেন। আজ সকাল ৯.৩০ মিনিটের দিকে সাফওয়ানকে রেখে তার বোন বাথরুমে যান। শিশুটি সেই ফাঁকে হামাগুড়ি দিয়ে রান্না ঘরের বালতির পানিতে পড়ে যায়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. এস এম ফয়সাল আহমেদ জানান, শিশুটিকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, শিশু মৃত্যু বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে। এঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।