সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শরণখোলায় নবাগত ইউএনওর প্রথম অভিযানে বন্ধ হলো বাল্য বিয়ে | চ্যানেল খুলনা

শরণখোলায় নবাগত ইউএনওর প্রথম অভিযানে বন্ধ হলো বাল্য বিয়ে

শরণখোলা প্রতিনিধি :: বাগেরহাটের শরণখোলায় নতুন ইউএনওর প্রথম অভিযান বন্ধ হলো বাল্য বিবাহের আয়োজন শরণখোলায় ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল জান্নাতি (১৫)।
শরণখোলা উপজেলায় বাল্যবিবাহ বন্ধ করলেন প্রশাসন। আজ ৭ জুলাই বুধবার দুপুরে উপজেলার ৩ নং রায়েন্দা ইউনিয়নের মালিয়া রাজাপুর গ্রামে এই বাল্যবিবাহ বন্ধ করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার খাতুনে জান্নাত ও শরণখোলা থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মালিয়া রাজাপুর এলাকায় দেলোয়ার মোল্লার মেয়ে জান্নাতি ১৫ কে বাল্যবিবাহ দেয়ার আয়োজন করা হয়। এমন গোপন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজ দুপুরে ওই বাড়িতে অভিযান চালায়। বর পক্ষের লোকজন টের পেয়ে সটকে পড়ে, পরে পুলিশের সহযোগিতায় বিয়ের সকল কার্যক্রম বন্ধ করেন ইউএনও।

এ ব্যাপারে নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাতুনে জান্নাত জানান,ওই বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে এবং মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারবে না মর্মে পরিবারের পক্ষ থেকে মুচলেকা নেয়া সহ দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।