সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শরণখোলায় ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেফতার | চ্যানেল খুলনা

শরণখোলায় ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের শরণ শ্বশুর বাড়ি বেড়াতে এসে ২য় শ্রেণির ছাত্রীকে (৯) ধর্ষণের চেষ্টা চালায় রফিকুল শেখ (৩০) নামের এক জামাতা। তার বাড়ি শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রামে।
এ ঘটনায় সোমবার রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রফিকুল শেখ মোরেলগঞ্জ উপজেলার পিসি বারইখালী গ্রামের মৃত গফুর শেখের ছেলে। সে সাত-আট দিন আগে রতিয়া রাজাপুর গ্রামে শ্বশুর মৃত শাহজাহান হাওলাদারের বাড়িতে বেড়াতে আসে। শিশুটি স্থানীয় ইয়সিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রী।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় শিশুটি ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় লম্পট রফিকুল তাকে জোর করে ধরে ফাঁকা ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ঘরের মধ্যে চিৎকার শুনে তার শ্বাশুড়ি এসে দেখে ফেললে শিশুটিকে ছেড়ে দেয় রফিকুল। পরে বাড়িতে গিয়ে মা-বাবাকে ঘটনা বলে দেয় শিশুটি।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস কে আব্দুল্লাহ আল সাইদ জানান, এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। রফিকুলকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।