সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শরণখোলায় এম্বুলেন্সের অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ | চ্যানেল খুলনা

শরণখোলায় এম্বুলেন্সের অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ

বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার পূর্ব মাথা কামাল উদ্দিন ফেরিঘাট এলাকায় শুক্রবার(১১ ফেব্রুয়ারী) রাত ৮টায় এম্বুলেন্সের অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন।
আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেরিঘাট এলাকায় নুরুল ইসলাম মীর নামের এক শ্বাসকষ্টের রোগীর জন্য অ্যাম্বুলেন্সে করে একটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাই। বাড়ির সামনে পৌঁছে অ্যাম্বুলেন্স থেকে নামানোর সময় অক্সিজেন সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।
বিস্ফোরণে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায় আশেপাশের লোক গিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলে। খবর পেয়ে শরণখোলা ফায়ার সার্ভিস ও শরণখোলা থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে। বিস্ফোরণে অ্যাম্বুলেন্স মালিক মামুন, চালক মিলন এবং লিমন সহ তিনজন দগ্ধ হয়। আহতদের প্রথমে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শরণখোলা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন জানিয়েছেন, তিনজনেরই দুই হাত দগ্ধ হয়েছে। একজনের মাথায় সামান্য ক্ষত হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান জানিয়েছেন, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে তিনজন আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।