সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শপিংমল খোলা রাখার নতুন সময়সূচি ঘোষণা | চ্যানেল খুলনা

শপিংমল খোলা রাখার নতুন সময়সূচি ঘোষণা

করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি বজায় রেখে রাজধানীতে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া সভায় করোনার বিস্তাররোধে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বৃদ্ধির সিদ্ধান্তও নেয়া হয়।

এ বিষয়ে মঙ্গলবার (২৭ এপ্রিল) প্রজ্ঞাপন হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আর তা হলে আগামী ৫ মে পর্যন্ত এই লকডাউন বহাল থাকবে।
এদিকে গতকাল রোববার (২৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছিলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি বজায় রেখে রাজধানীতে প্রতিদিন রাত ৯টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখা যাবে।
যদিও এর আগে গত ২৩ এপ্রিল দোকানপাট ও শপিংমল খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সেই প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে অবশ্যই মানতে হবে স্বাস্থ্যবিধি।
ঈদের আগে সর্বাত্মক লকডাউনের মধ্যেই রোববার (২৫ এপ্রিল) দোকানপাট ও শপিংমল খুলে দেওয়ায় হুড়মুড়িয়ে আসছিলেন ক্রেতারা। স্বাস্থ্যবিধি মানা আর না মানার দ্বন্দ্বে ছিলেন ক্রেতা-বিক্রেতারা। ছিল না মুভমেন্ট পাসের কোনো তোয়াক্কাও। যদিও শর্ত মেনে সুরক্ষার ব্যবস্থা না নিলে দোকান বন্ধ রাখার নির্দেশ ছিল মালিক সমিতির।

https://channelkhulna.tv/

অর্থনীতি আরও সংবাদ

প্রত্যেক বাড়ির খাটের নিচে তেল লুকানো আছে: সাজ্জাদুল ইসলাম

হরমুজ প্রণালি পেরিয়ে বাংলাদেশে পৌঁছেছে প্রথম জ্বালানিবাহী ট্যাংকার

৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

ঈদের পর দেশের বাজারে আবারো কমলো সোনার দাম

দ্বিতীয় দিনে ২ হাজার ১৫৮ টাকা কমল সোনার দাম

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে ৮৫ দেশে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।