সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
লাইফ সাপোর্টে তানিন সুবহা, কী হয়েছে অভিনেত্রীর | চ্যানেল খুলনা

লাইফ সাপোর্টে তানিন সুবহা, কী হয়েছে অভিনেত্রীর

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেত্রী তানিন সুবহা গুরুতর অসুস্থ হয়ে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে।

জানা গেছে, সোমবার (২ জুন) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অভিনেত্রীকে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফেরেন তানিন।

এরপর সোমবার সন্ধ্যার দিকে আবারও অসুস্থ হয়ে পড়লে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

জানা গেছে, সোমবার হঠাৎ বুকে ব্যথা অনুভব করতে শুরু করেন অভিনেত্রী। বেশ কয়েকবার বমি করলে অবস্থার অবনতি হয়।

এরপর ডাক্তারের পরামর্শ আফতারবনগরের হাসপাতাল থেকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে।

তানিন সুবহা দুই যুগ ধরে শোবিজে কাজ করছেন। নাটক দিয়ে তার অভিনয়জীবন শুরু।

বরিশালের গৌরনদীর মোল্লারহাটের মেয়ে তানিন সুবহার মিডিয়াতে অভিষেক ঘটে আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে। এরপর তিনি মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘শেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’, মুশফিকুর রহমান গুলজারের ‘আরতির পতাকা’সহ আরো বেশকিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন।

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তানিন। অবাস্তব ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। অভিনয়ের পাশাপাশি একটি পার্লার গড়ে তুলেছেন তানিন সুবহা।

তানিনের অসুস্থতার খবরে শোবিজ অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অভিনেত্রীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার মা।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস

কোক স্টুডিওর জনপ্রিয় শিল্পী ও মিউজিশিয়ানদের উপস্থিতিতে এবারের বৈশাখ হবে অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি ম্যাজিক্যাল- এমনটাই বার্তা তাদের।

লতা-আশার মৃত্যুতে রয়েছে যেসব অদ্ভুত মিল

কুমিরের মুখে কুকুরের সেই ঘটনা নিয়ে তারকাদের ক্ষোভ

থালাপতির সিনেমায় পাইরেসির থাবা, উত্তাল দক্ষিণী ইন্ডাস্ট্রি

‘জাব উই মেট’ কি ফিরবে? সিক্যুয়েল নিয়ে যা জানালেন পরিচালক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।