সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
লবণচরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার | চ্যানেল খুলনা

লবণচরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, নগরের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে লবণচরা থানার এপোলো ৩ টিম গোপন সংবাদের ভিত্তিতে রূপসা সেতুর ঢালে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এ সময় তল্লাশিকালে মোঃ মনিরুজ্জামান ভূইয়া ৪২ কে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মনিরুজ্জামান ভূইয়া নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার রূপসী এলাকার বাসিন্দা।

এ ঘটনায় তার বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৩৭৪

‘মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শিক্ষার কোনো বিকল্প নেই’

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

অস্ত্রসহ গ্রেফতার আরমান দুই দিনের রিমান্ডে

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।