সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
লকডাউনে বন্ধ থাকবে সব যানবাহন | চ্যানেল খুলনা

লকডাউনে বন্ধ থাকবে সব যানবাহন

সারা দেশে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী সোমবার (২৮ জুন) থেকে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এ লকডাউনের আওতায় জরুরী পণ্যবাহী ব্যতীত সব প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার (২৫ জুন) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এ সিদ্ধান্ত নেয়।
এছাড়াও শুধুমাত্র অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। সংবাদমাধ্যম এর আওতা বহির্ভূত থাকবে।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) মারা গেছেন ১০৮ জন। যা দেশে করোনার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গত ১৯ এপ্রিল দেশে করোনায় সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭৬ জনে। এছাড়া একদিনে দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৫ হাজার ৮৬৯ জন। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাংলাদেশ আরও সংবাদ

ভারতের বিমানবন্দরে বাংলাদেশি নারী আটক

আজ শুভ বুদ্ধপূর্ণিমা

বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই যেতে পারবেন ৩৬ দেশে

সুখি দেশের তালিকার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের অবস্থান কত?

চরমপন্থার অভিযোগে মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

ফেরিতে ওঠার সময় পদ্মায় পড়ে গেল যাত্রীসহ বাস, বহু হতাহতের শঙ্কা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।