সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
র‌্যাবের নতুন মুখপাত্র সারওয়ার | চ্যানেল খুলনা

র‌্যাবের নতুন মুখপাত্র সারওয়ার

চ‌্যানেল খুলনা ডেস্কঃ  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে তিনি সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার নতুন পরিচালক হিসেবে দায়িত্ব (চলতি) পালন করবেন।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে আর্মি গলফ ক্লাবে রাজধানীর অপরাধ বিষয়ক সাংবাদিকদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে এ কথা জানান আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান।

তিনি জানান, লে. কর্নেল এমরানুল হাসানকে চলতি দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি অন্য একটি গোয়েন্দা সংস্থায় বদলি হয়েছেন। এমরানুল হাসান মিডিয়া শাখার পরিচালক ছাড়াও র‌্যাব-৩ এর অধিনায়ক ছিলেন। র‌্যাবে গণমাধ্যম শাখায় তার জায়গায় কাজ করবেন র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ান-বিন কাশেম। বৃহস্পতিবার থেকে তিনি দায়িত্ব পালন করবেন বলেও জানান মিজানুর রহমান।

র‌্যাবের নতুন মুখপাত্র সারওয়ার বিন কাশেম বলেন, ‘বর্তমানে র‌্যাব-১ এর অধিনায়কের দায়িত্ব পালনের পাশাপাশি নতুন দায়িত্ব হিসেবে গণমাধ্যম শাখার পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে যেন পালন করতে পারি, সে জন্য সকলের দোয়া ও সহযোগিতা চাই।’

উল্লেখ্য, সারওয়ার-বিন-কাশেম ২০১৭ সালের ১লা জানুয়ারি র‌্যাব-১ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন। দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় তিনি পুলিশের সর্বোচ্চ পদক পিপিএম (সেবা) পেয়েছেন।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষি ঋণে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পিলখানায় শহীদ সেনাদের কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বন্ধ পাটকল-চিনিকল খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।