সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে পাস | চ্যানেল খুলনা

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে পাস

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে একই আদলে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের বিল সংসদে পাস হয়েছে।

বৃহস্পতিবার বিরোধীদলের আপত্তির মধ্যে কণ্ঠভোটে বিলটি পাস হয়। বিলটি জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর বিরোধীদলীয় সদস্যদের প্রস্তাবও নাকচ হয়ে যায়।

বিল পাসের আগে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ জামায়াতে ইসলামীর কয়েকজন সংসদ সদস্য এর বিরোধিতা করেন। শফিকুর রহমান বলেন, র‌্যাবের প্রতিষ্ঠার পর দেশের অভিজ্ঞতা সুখকর নয় এবং বাহিনীটির নেতিবাচক দিক নিয়ে বিশ্বও উদ্বিগ্ন হয়েছিল। তাঁর দাবি, র‌্যাব পুনর্গঠনের নয়, বিলুপ্তির দাবি ছিল।

তবে বিএনপির সংসদ সদস্য ও ২০০৪ সালে র‌্যাব গঠনের সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, র‌্যাবের নেতিবাচক দিক থাকলেও এ ধরনের একটি বাহিনী এখনো প্রয়োজন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন করা হচ্ছে সমাজের চাহিদার কারণে। অপরাধ দমনে ভবিষ্যতে সাইবার অপরাধ আইন সংশোধন ও পুলিশ বিভাগের অধীনে সাইবার নিরাপত্তা ইউনিট গঠনের কথাও জানান তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন ড. খলিলুর রহমান

বেনজীর দুবাইয়ে আছেন, ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২৪ ঘণ্টার বেশি আটকে রেখে গ্রেপ্তার না দেখালে ‘গুম’: চিফ প্রসিকিউটর

ষড়যন্ত্রকারী আপনাদের ভেতরেও আছে, আমাদের ভেতরেও আছে: আইজিপি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।