সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রূপসায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু, ঘাতক ছেলে আটক | চ্যানেল খুলনা

রূপসায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু, ঘাতক ছেলে আটক

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে ঘটনাটি ঘটে।

ঘটনার পরপরই পুলিশ ঘাতক ছেলেকে ঘটনাস্থল থেকে আটক করে। কিন্তু স্থানীয়দের বাঁধা সম্মুখীন হতে হয় পুলিশকে। বিক্ষুব্ধ জনতা ছেলেটিকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। পরে নিরাপত্তার জন্য একটি বাড়িতে অবস্থান নেয়। ঘটনা জানতে পেরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

নিহত নারী হলেন, আইচগাতি ইউনিয়ন খান মোহাম্মাদপুরের বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী মিম্মি বেগম (৪৪)। সে আইচগাতী উত্তরপাড়ায় আঃ সালামের বাড়িতে ভাড়া থাকত ঘাতক সন্তান হলেন নাদিম ইসলাম।

রূপসা উপজেলার আইচগাতি ক্যাম্পের ইনচার্জ মো: উজ্বল হোসেন জানান, নাদিম সকাল ৮ টার দিকে মা মিম্মি বেগমের ওপর চড়াও হয়। পাশে থাকা গাছের একটি ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। সাড়ে ৮ টার দিকে আইচগাতি ক্যাম্পে স্থানীয়রা খবর দিলে পৌনে ৯ টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ ঘাতক ছেলেকে আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে আসতে চাইলে স্থানীয়রা জড়ো হয়ে পুলিশকে বাঁধা দেয় এবং পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। নিজেদের আত্মরক্ষার জন্য তারা পাশের একটি বাড়িতে অবস্থান নেয়। পরবর্তীতে খুলনা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের খবর জানানো হয়। সার্কেল এসপি এ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া রূপসা থানার অফিসার ইনচার্জ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে আসেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খালিশপুরে ট্যাংক লরি থেকে তেল চুরিকালে আটক ৫

খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিম বাহিনীর প্রধান সহযোগী ফয়সাল আটক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী সুজন অস্ত্রসহ গ্রেপ্তার

খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা

খুলনায় হামের উপসর্গ নিয়ে ৯ মাসের শিশুর মৃত্যু

খুলনায় শিশু বলাৎকারের অভিযোগে যুবকের যাবজ্জীবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।