সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খালিশপুরে ট্যাংক লরি থেকে তেল চুরিকালে আটক ৫ | চ্যানেল খুলনা

খালিশপুরে ট্যাংক লরি থেকে তেল চুরিকালে আটক ৫

খুলনার খালিশপুরে ট্যাংক লরি থেকে অকটেন চুরির সময় হাতেনাতে ৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে এনএসআই খুলনা মেট্রো কার্যালয়ের তথ্যের ভিত্তিতে পদ্মা ডিপো এলাকায় অভিযান চালিয়ে ১০ লিটার অকটেনসহ তাদের আটক করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, খালিশপুর থানাধীন পদ্মা ডিপোর ভেতরে একটি ট্যাংক লরি (খুলনা মেট্রো-ঢ ৪১-০০৭১) থেকে মাগুড়ার চালক ইমরান, হেল্পার সম্রাট, মিন্টি, রানা ও বিল্লাল ড্রামে করে অকটেন চুরি করছিলেন। এ সময় এনএসআই সদস্যরা তাদের হাতেনাতে আটক করেন।

পরে খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ২০(১) ধারায় তাদের ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জব্দ করা হয় চুরি করা তেল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩

২৬ নং ওয়ার্ড জামায়াতের বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ

উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত শেষ করার নির্দেশনা খুলনা জেলা প্রশাসকের

খুলনায় নির্জনা হত্যা: আদালতে বাবার দায় স্বীকার, কারাগারে পাঠানোর নির্দেশ

খুবিতে জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

খুলনা মহানগর যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।