সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রূপগঞ্জে ফ্যাক্টরিতে অগ্নিকান্ডে ২ শ্রমিকের মৃত্যু | চ্যানেল খুলনা

রূপগঞ্জে ফ্যাক্টরিতে অগ্নিকান্ডে ২ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজের সেজান জুস ফ্যাক্টরিতে অগ্নিকান্ডে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভবনটিতে কিছু শ্রমিক আটকা পড়েছেন।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৯টা) আগুন নিয়ন্ত্রণে আসেনি। মৃত দুই শ্রমিক হলেন স্বপ্না রানী (৪৫) ও মিনা রানী (৩২)।

ছয়তলা ভবনটির নিচতলা থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। ফায়ার সার্ভিসের একটি সূত্র জানিয়েছে, ভবনটির নিচতলা ও দোতলায় আগুন ছড়িয়ে পড়েছে। একই ভবনের তিনতলা থেকে ছয়তলা পর্যন্ত কারখানাটির অন্তত ৪০ জন শ্রমিক–কর্মচারী আটকা পড়েছেন বলে কারখানা থেকে বের হয়ে আসা শ্রমিকেরা দাবি করেছেন।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (নারায়ণগঞ্জ-১) আব্দুল্লা আল আরিফিন আজ রাতে নয়টার দিকে বলেন, এ ঘটনায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

খানাখন্দে ভরা পাবনা শহরের রাস্তা, দ্রুত সংস্কার দাবি নগরবাসীর

আজ টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।