সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৭ জন মারা গেছেন। রবিবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে সোমবার (২৬ জুলাই) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর ১২ জন, নাটোরের দুজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর একজন এবং কুষ্টিয়ার একজন মারা গেছেন।
এই একদিনে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, নওগাঁ এবং কুষ্টিয়ার একজন করে মোট আটজন মারা গেছেন করোনা সংক্রমণে। এ ছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহীর আটজন এবং নাটোরের একজনসহ মোট ৯ জন।
গত ২৪ ঘণ্টায় ১১ জন পুরুষ এবং ছয়জন নারী প্রাণ হারিয়েছেন করোনা ইউনিটে। যাদের সাতজনের বয়স ৬১ বছরের ওপরে। এ ছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ চারজন মারা গেছেন হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া ৪ নম্বর ওয়ার্ডে ৩ জন, ১৪, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে দুজন করে এবং ৩ ও ২৫ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।
সোমবার সকাল ৯টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ৩৯৯ জন। ২০ শয্যার আইসিইউতে ভর্তি ছিলেন ২০ জন। করোনা নিয়ে এ পর্যন্ত ভর্তি রয়েছেন ১৭৪ জন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৪৭ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৭৮ জনের নমুনায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ৫০ জন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

খানাখন্দে ভরা পাবনা শহরের রাস্তা, দ্রুত সংস্কার দাবি নগরবাসীর

আজ টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।