সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামিসা হত্যার প্রতিবাদে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল | চ্যানেল খুলনা

রামিসা হত্যার প্রতিবাদে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

শিশু রামিসা হত্যার বিচার, চাঁদাবাজি-সন্ত্রাসের অবসান ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলনা মহানগর ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (২২ মে) বাদ জুমা খুলনা মহানগরীর নিউমার্কেট বায়তুন নূর মসজিদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ময়লাপোতা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় শিবিরের নেতাকর্মীরা “লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে”, “ধর্ষকদের আস্তানা, এই বাংলায় হবে না”, “আমার বোন কবরে, প্রশাসন কি করে”, “বিচার চাই বিচার চাই, রামিসা হত্যার বিচার চাই” ইত্যাদি স্লোগান দেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,”জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আজ অন্যায়-সন্ত্রাসের অভয়ারণ্য হয়ে উঠেছে। ঘরে থাকা আমাদের মা-বোনেরাও আজ নিরাপদ নয়। শিশু রামিসার ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দোষীদের বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে।

মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক মহানগর সভাপতি জাহিদুর রহমান নাঈম।

বিক্ষোভ মিছিলে মহানগর ছাত্রশিবির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আহমেদ সালেহীন, কামরুল হাসান, এস এম বেলাল হোসেন, আব্দুর রশিদ, ফারহান তূর্য, ইমরানুল হক, সেলিম হোসেন, গোলাম মুয়িজ্জু, জে আই সাবিত, আদনান মল্লিক যুবরাজ, নাঈম হোসাইন, হামজা, সুলাইমান আবিদ, হযরত আলী, হাবিবুল্লাহ রাজু প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

খুলনায় জামায়াতের ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

খালিশপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

মাদকবিরোধী দিবসে খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা

এইচএসসি পরীক্ষা চলাকালীন কেএমপি’র জরুরি গণবিজ্ঞপ্তি

৩৬ জুলাই গণঅভ্যুত্থান এর ২য় বার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।