সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রামপালে ৮ মাসের অন্ত:সত্ত্বা গৃহবধু মান্নিকে কুপিয়ে আহতের ঘটনায় মামলা দায়ের | চ্যানেল খুলনা

রামপালে ৮ মাসের অন্ত:সত্ত্বা গৃহবধু মান্নিকে কুপিয়ে আহতের ঘটনায় মামলা দায়ের

রামপাল প্রতিনিধি:: রামপালে ৮ মাসের অন্ত:সত্ত্বা গৃহবধুকে মারধরের অভিযোগ রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি করেন, আহত অন্ত:সত্ত্বা গৃহবধু সাদিয়া আকতার মান্নি (১৯)। আসামিরা হলেন, স্বামী শেখ আশিকুর রহমান সোহান, শাশুড়ী তাহমিনা বেগম, আকলাকুল ইসলাম নান্নু, শেখ তরিকুল ইসলাম ডালিম, মো. জাহাঙ্গীর হোসেন ও মো. সাইদুল ইসলাম। এজাহার সূত্রে জানাগেছে, চলতি বছরের ৬ জানুয়ারী রামপাল উপজেলার রনসেন গ্রামের আশিকুর রহমান সোহানের সাথে সাদিয়া আকতার মান্নির বিয়ে হয়। এরপর গৃহবধূ মান্নির স্বামী সোহান বিদেশ যাওয়ার কথা বলে ৭ লক্ষ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক দিতে অস্বীকার করায় ওই গৃহবধূকে নির্যাতন করে পিতার বাড়িতে তাড়িয়ে দেন তার স্বামী । এরপর পিতা শুকুর কাজী  মেয়ের সুখের কথা চিন্তা করে মিমাংশা করার জন্য জামাইসহ তাদের আত্মীয় স্বজনদের নিজ বাড়িতে আসতে বলেন। ঘটনার দিন গত ৯ ডিসেম্বর বেলা সাড়ে ১২ টায় আসামীরা পিতা শুকুরের তালবুনিয়া গ্রামের বাড়ীতে হাজির হন। তারা উপস্থিত মেহমানদের যথাসাধ্য আপ্যায়ন করেন। আসামিদের সাথে আলোচনা করে মেয়েকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন শুকুর কাজী। কিন্তু যৌতুক লোভী স্বামী আশিক ও তার সাথে থাকা অন্যান্য আাসামীরা যৌতুকের ৭ লক্ষ টাকা দাবী করেন। টাকা দিতে অস্বীকার করায় ওই দিন সন্ধ্যা ৬ টায় আশীকসহ অন্যরা অন্ত:সত্ত্বা মান্নিকে মেরে ও মাথায় কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা মান্নিকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ ব্যাপারে রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলমের কাছে জানতে চাইলে তিনি মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী ধরার জোর চেষ্টা চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।